News Flash

  • Home
  • দেশ
  • ‘আদানির রথ থামিয়েছিলেন লালু, মোদীকে আটকাবেন নীতীশ’, প্রত্যয়ী মন্তব্য তেজস্বীর
Image

‘আদানির রথ থামিয়েছিলেন লালু, মোদীকে আটকাবেন নীতীশ’, প্রত্যয়ী মন্তব্য তেজস্বীর

পাটনা, ৯ জুন (হি. স.) : স্বপ্ন দেখতে শুর করেছে আসন্ন লোকসভা নিবাচনে বিরোধীদের মুখ হয়ে উঠতে চাওয়া নীতীশ কুমারের ডেপুটি তেজস্বী যাদব । শুক্রবার তাঁর প্রত্যয়ী মন্তব্য, “আদবানির ‘রথযাত্রা’ থামিয়েছিলেন লালুপ্রসাদ যাদব । এবার নীতীশ কুমার থামাবেন নরেন্দ্র মোদীর রথ। “

আগামী ২৩ জুন ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে বিরোধীদের বৈঠক। সেই বৈঠকের আগে সুর চড়ালেন তরুণ আরজেডি নেতা। তাঁর অভিযোগ, বিজেপি প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। অথচ তাদের দোষ ধরলেই তারা বিষয়টিকে হিন্দু-মুসলিম ইস্যুর দিকে নিয়ে যায়। এই অভিযোগ তুলে তেজস্বী বলছেন, “লালু এল কে আদবানির রথ থামিয়ে দিয়েছিলেন। আর এবার নীতীশ কুমারের নেতৃত্বে মহাজোট নরেন্দ্র মোদীর রথ থামাবে।” সেই সঙ্গে তাঁর সতর্কবার্তা, “যদি ওরা ক্ষমতায় ফেরে এই দেশটা ধ্বংস হয়ে যাবে।”
প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এখনও বছরখানেক দূরত্বে রয়েছে। তবুও এখনই যেন বেজে গিয়েছে ভোটের দামামা। আগামী ২৩ জুন পাটনায় বৈঠকে বসছে বিরোধীরা। সেখানে আমন্ত্রণ জানান হয়েছে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালের মতো তাবড় নেতাদের। সেই বৈঠকের আগে কার্যতই আক্রমণাত্মক মেজাজে দেখা গেল লালুপুত্রকে।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top