News Flash

  • Home
  • বিদেশ
  • আফগানিস্তান: তালিবানের ডেপুটি গভর্নরের অন্ত্যেষ্টিক্রিয়ার কাছে বিস্ফোরণ, ১৫ জন নিহত, জখম কমপক্ষে ৫০
Image

আফগানিস্তান: তালিবানের ডেপুটি গভর্নরের অন্ত্যেষ্টিক্রিয়ার কাছে বিস্ফোরণ, ১৫ জন নিহত, জখম কমপক্ষে ৫০


কাবুল, ৮ জুন (হি.স.) : বাদাখশান প্রদেশের বাদাখশানের প্রাক্তন ডেপুটি গভর্নর (ভারপ্রাপ্ত গভর্নর)-র শেষকৃত্যের কাছে বৃহস্পতিবার একটি বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ফৈজাবাদের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাদাখশানের যোগাযোগ ও সাংস্কৃতিক বিভাগের তালেবানের প্রধান মাজুদ্দিন আহমাদি এখবর নিশ্চিত করেছেন।

স্থানীয়দের মতে, ফৈজাবাদের হেসা-ই-আউয়াল এলাকার নববী মসজিদে বিস্ফোরণ ঘটে। আহমাদির মতে, এই ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি।
আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই একটি টুইট বার্তায় বাদাখশান প্রদেশের রাজধানী ফৈজাবাদের হেসা-ই আউয়াল এলাকায় নববি মসজিদে হামলার তীব্র নিন্দা করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমাদ আহমাদি একটি গাড়ি বোমা হামলায় তার চালকসহ নিহত হন এবং ছয়জন আহত হন।
তালেবানের ডেপুটি গভর্নর ও তার চালককে হত্যা করা হয়েছে ইসলামিক স্টেটের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top