News Flash

  • Home
  • খেলা
  • দিল্লিতে জাতীয় স্কুল দাবায় পিছিয়ে ত্রিপুরা
Image

দিল্লিতে জাতীয় স্কুল দাবায় পিছিয়ে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুন।।

পিছিয়ে পড়লো ত্রিপুরার দাবাড়ুরা। তবে যেভাবে ৬৪ ঘরে লড়াই করছেন ত্রিপুরার দাবাড়ু-‌রা তা প্রশংসার দাবি রাখে। দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৯ জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতার দলগত বিভাগে। বৃহস্পতিবার আসরের চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের খেলা হয়। বালক বিভাগে এদিন সকালে আই পি এস সি দলের বিরুদ্ধে ২.‌৫-‌১.‌৫ পয়েন্টে হেরে যায় ত্রিপুরা। ত্রিপুরার পক্ষে দিগন্ত রায় জয় পায় এবং অগ্রজিৎ পাল ড্র করে। বিকেলে পঞ্চম রাউন্ডে বিহারের বিরুদ্ধে ১.‌৫-‌২.‌৫ পয়েন্টে জয় পায় ত্রিপুরা। রাজ্যদলের পক্ষে দিগন্ত রায় এবং বিপ্রায়ন চৌধুরি জয় পেয়েছে। ড্র করেছে অগ্রজিৎ পাল। ৫ রাউন্ড শেষে বালক বিভাগে ত্রিপুরার পয়েন্ট সাড়ে ১২ পয়েন্ট। কিছুটা পিছিয়ে পড়লেও ১ নম্বর বোর্ডে পদক জয়ের সম্ভাবনা রয়েছে দিগন্ত-‌র। বালিকা বিভাগে এদিন সকালে অসমের বিরুদ্ধে ৩.‌৫-‌.‌৫ পয়েন্টে হেরে যায় ত্রিপুরা। রাজ্যদলের পক্ষে একমাত্র মুন চক্রবর্তী হাফ পয়েন্ট দখল করে। বিকেলে পঞ্চম রাউন্ডে জম্মু-‌কাশ্মীরের বিরুদ্ধে ২.‌৫-‌১.‌৫ পয়েন্টে হেরে যায় ত্রিপুরা। রাজ্যদলের পক্ষে মুন চক্রবর্তী জয় পায় এবং মেঘা রায় পয়েন্ট ভাগ করে। আজ সকালে আসরের শেষ রাউন্ডের খেলা হবে।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top