News Flash

  • Home
  • বিনোদন
  • আরিয়ানের মুক্তির বিনিময়ে শাহরুখের থেকে ২৫ কোটি দাবির মামলায় ওয়াংখেড়ের রক্ষাকবচ বাড়াল আদালত
Image

আরিয়ানের মুক্তির বিনিময়ে শাহরুখের থেকে ২৫ কোটি দাবির মামলায় ওয়াংখেড়ের রক্ষাকবচ বাড়াল আদালত

মুম্বই, ৮ জুন (হি.স.) : আগামী ২৩ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে। বৃহস্পতিবার তাঁর অন্তর্বর্তী সুরক্ষাকবচের মেয়াদ ২৩ জুন পর্যন্ত বাড়িয়েছে বম্বে হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) যে মামলা করেছে, তার বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে আজ এই নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিচারপতি এএস গড়করি ও এসজি দিগের ডিভিশন বেঞ্চের সামনে মামলাটির শুনানি ছিল। সমীর ওয়াংখেড়ের আইনজীবী আবাদ পোন্ডা ডিভিশন বেঞ্চকে জানান, তাঁর মক্কেল তথা ভারতীয় রাজস্ব পরিষেবা (আইআরএস) অফিসার আদালতের নির্দেশ অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর সামনে হাজির হচ্ছেন। এখনও পর্যন্ত ওয়াংখেড়ে সাতবার সিবিআই-র সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন এবং তদন্তে সহযোগিতা করছেন বলে জানান তাঁর আইনজীবী।
সিবিআইয়ের আইনজীবী কুলদীপ পাতিলের যুক্তি ছিল, মামলার তদন্ত একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং আইআরএস অফিসার প্রসিডিং বাতিল করার যে আবেদন করেছেন, তা মেনে নেওয়া ঠিক হবে না ৷ ডিভিশন বেঞ্চ উভয় পক্ষের শুনানির পর আবেদনটি ২৩ জুন পরবর্তী শুনানির জন্য ধার্য করে এবং অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দেয়। আদালত তার রায়ে জানিয়েছে, “অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পরবর্তী তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।”

Releated Posts

তদন্ত চলাকালীন জ্যাকলিন ফার্নান্ডেজ সহযোগিতা করেননি: দিল্লি আদালতকে জানাল ইডি

নয়াদিল্লি, ১১ মে (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার অর্থ পাচার মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাষ্ট্রপক্ষের…

ByByTaniya Chakraborty May 11, 2026

পরাজয়ের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা পরিচালক রাজ চক্রবর্তীর

কলকাতা, ৮ মে(আইএএনএস): টলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজক-পরিচালক তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তী রাজনীতি থেকে…

ByByTaniya Chakraborty May 8, 2026

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রয়াত অভিনেতা সন্তোষ নায়ার

তিরুবনন্তপুরম, ৫ মে (আইএএনএস): মালয়ালম চলচ্চিত্র জগতের পরিচিত মুখ সন্তোষ নায়ার (৬৫) মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার…

ByByNews Desk May 5, 2026

বিজয়কে শুভেচ্ছা টাইগার শ্রফের: “মানুষের বিশ্বাস দেখার মতো”

চেন্নাই, ৪ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফলে অভিনেতা-রাজনীতিক বিজয়-এর দল এগিয়ে থাকতেই তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top