News Flash

  • Home
  • দেশ
  • ভারতের স্বাস্থ্য পরিকাঠামোকে সংশোধন করেছে মোদী সরকার : অমিত শাহ
Image

ভারতের স্বাস্থ্য পরিকাঠামোকে সংশোধন করেছে মোদী সরকার : অমিত শাহ

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): ভারতের স্বাস্থ্য পরিকাঠামোকে সংশোধন করেছে মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করে টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিগত ৯ বছরে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করে প্রযুক্তির রূপান্তরকারী শক্তিকে কাজে লাগিয়েছেন মোদীজি।

বৃহস্পতিবার টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ভারত এমন একটি ভবিষ্যৎকে আলিঙ্গন করেছে যেখানে স্বাস্থ্যসেবা আর কোনও বিশেষাধিকার নয়। বিগত ৯ বছরে ভারত নিজস্ব স্বাস্থ্য পরিকাঠামোকে প্রাথমিক থেকে তৃতীয় স্তর পর্যন্ত সংশোধন করেছে এবং দরিদ্রদের জন্য ৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করেছে।

অমিত শাহ অপর একটি টুইটে জানান, বিগত ৯ বছরে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করে প্রযুক্তির রূপান্তরকারী শক্তিকে কাজে লাগিয়েছেন মোদীজি। কোভিড ভ্যাকসিনেশন হোক অথবা টেলিমেডিসিন হোক, কিংবা হাসপাতালের রেজিস্ট্রেশন হোক অথবা স্বাস্থ্যের রেকর্ড প্রাপ্যতা হোক, স্বাস্থ্যসেবা এখন নাগরিকদের নখদর্পণে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top