News Flash

  • Home
  • দেশ
  • অস্বস্তিকর গরম থেকে রেহাই নেই, শনিবার পর্যন্ত দাবদাহে হাঁসফাঁস করবে দক্ষিণ ও উত্তরবঙ্গ
Image

অস্বস্তিকর গরম থেকে রেহাই নেই, শনিবার পর্যন্ত দাবদাহে হাঁসফাঁস করবে দক্ষিণ ও উত্তরবঙ্গ

কলকাতা, ৮ জুন (হি.স.): আপাতত অস্বস্তিকর গরম থেকে কলকাতার রেহাই নেই। গরমে হাঁসফাঁস করবে দক্ষিণ ও উত্তর-দুই বঙ্গই। আগামী শনিবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এবং উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদায় তাপপ্রবাহের মতো পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও, তাতে গরম কমবে না। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ, তাতে গরম একটু কমেছে।

সমগ্র পশ্চিমবঙ্গজুড়ে বিগত কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে গরম। গাঙ্গেয় বঙ্গ এবং গৌড়বঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের ডুয়ার্স এবং উপকূলবর্তী বঙ্গেও গরমের তীব্রতা মারাত্মক। রোদে বেরোলে ঘামের অস্বস্তি তো আছেই, তার উপরে গরমে মাথা ধরার সমস্যায় ভুগছেন অনেকে। গরম থেকে বাঁচতে ঠান্ডা পানীয় এখন ভরসা।

কোথাও কোথাও গরম আর জলীয় বাষ্পের উপস্থিতিতে স্থানীয় ভাবে কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু তাতে গরম থেকে সার্বিক স্বস্তি মিলছে না। বড়সড় এলাকা জুড়ে ঝড়বৃষ্টি বা কালবৈশাখী হলে গরমের দাপট থেকে কিছু ক্ষণের জন্য রেহাই মিলতে পারে। কিন্তু তেমন পূর্বাভাসের তথ্য আপাতত নেই। কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও, গরম কিন্তু কম নেই। একটু একটু করে বাড়ছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026

আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…

ByByNews Desk Jun 18, 2026

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top