News Flash

Image

বিশালগড়ে ক্রমশ বাড়ছে বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ বিশালগড়ের বিস্তীর্ণ অঞ্চলে বাইক চুরি এবং নেশা-বাণিজ্য ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে রীতিমতো আতঙ্কগ্রস্থ সাধারণ মানুষ৷ নেশা বাণিজ্য প্রতিনিয়ত বিশালগড়ে যেমন ভাবে বেড়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে চুরির সাম্রাজ্য বেড়ে উঠেছে৷প্রতিনিয়ত বাড়ি করে চুরি ছিনতাই রাহাজানি ঘটে চলেছে৷  বিশালগড় থানার পূর্বতন ওসি রানা চ্যাটার্জি থাকাকালীন বিশালগড় বড় বড় বাইক চোরের মূল পান্ডাদের হাতে তুলতে সক্ষম হয়েছিলেন৷কিন্তু যখন থেকে বাদল সাহা বিশালগড় থানার দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকে বিশালগড়ে একজন চোরও ধরতে পারেননি৷ জানা যায়, বুধবার সকাল বেলায় বিশালগড় সেন্ট্রাল রোডে একটি বেসরকারি ব্যাংকের কর্মীর বাইট চুরি করে নিয়ে যায় চোরের দল৷  প্রত্যেক দিনের মতোই ব্যাংক কর্মী মনিশ বিশ্বাস বুধবার সকালে তার কর্ম শুরু করার পূর্বে বাইকটি  ব্যাংকের পাশে রেখে কর্মস্থলে যোগদান করেন৷ আর এই সুযোগে চোরের দল অ্যাপাচি বাইকটি চুরি করে নিয়ে যায়৷ চুরির ঘটনা বিশালগড় থানার মূল ফটকের সামনে লাগানো সিসি ক্যামেরায় বন্দি আছে৷   বর্তমানে  যুব সমাজ নেশায় আসক্ত  হচ্ছে৷ আর এই নেশার টাকার যোগাড় করতে না পারায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে যাচ্ছে বিশালগড় জুড়ে৷  বিশালগড় থানার পুলিশ নাক ডেকে ঘুমালেও পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষ এ বিষয়ে কোন নজরদারি করছেন না বলেও অভিযোগ৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top