News Flash

  • Home
  • দিনের খবর
  • ইডি-র সমনে রাজনীতি, অভিষেকের অভিযোগ ওড়ালেন দিলীপ
Image

ইডি-র সমনে রাজনীতি, অভিষেকের অভিযোগ ওড়ালেন দিলীপ

কলকাতা, ৬ জুন (হি. স.) : “যার পুরো পরিবার চোর; বাড়ির কুকুর বিড়ালও চোর। তারা অন্যের মাথার দিকে তাকাচ্ছে?” মঙ্গলবার এই মন্তব্য করেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় দাবি করেছেন, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা এঁরা দিল্লির কাছে মাথা নত করেছেন। তাই ই ডি ডাকছে না। এই প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রতিক্রিয়ায় দিলীপবাবু বলেন, “কে কার মাথা নত করেছে সে তো জানাই আছে। যার পুরো পরিবার চোর; বাড়ির কুকুর বিড়ালও চোর। তারা অন্যের মাথার দিকে তাকাচ্ছে?

তোমাদের মাথা নত করার কি আছে? যতদিন পুলিশ আছে, তারপর তো খুঁজেই পাওয়া যাবে না। অনেক বীরপুরুষ কে আমরা দেখেছি, সেই জন্য কার মাথা কত উঁচু আছে দেখা গেছে। বড় বড় কথা বলেন; আবার কোর্টে দৌড়ে যান, রক্ষাকবচ নিতে। কোন কবচ কাজ করবে না। সময় চলে এসেছে সবে তো পিসিমণি প্রোগ্রাম ক্যান্সেল করতে শুরু করেছে। ছেলেকে ধরবে; না ছেলের বউকে ধরবে, উনি বুঝতে পারছেন না।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় অভিযোগ করেছে, “নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের থেকে বেশি লাভবান হয়েছে শুভেন্দু।“ এ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় দিলীপবাবু বলেন, “উনার কাছে তথ্য থাকে যদি, লুকিয়ে রেখেছেন কেন? কাকে বলছেন মিথ্যা কথাগুলো! ইডি তো ডেকেছেন যান। আপনি এতবার গেলেন তো তথ্য দিয়ে এলেন না কেন? আপনার মিথ্যায় আর কেউ বিশ্বাস করে না।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top