News Flash

  • Home
  • দেশ
  • স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ১০১ জনের দেহ এখনও শনাক্তকরণ হয়নি
Image

স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ১০১ জনের দেহ এখনও শনাক্তকরণ হয়নি

বালেশ্বর, ৬ জুন (হি.স.): ধীরে ধীরে ট্রেন পরিষেবা স্বাভাবিক হচ্ছে ওডিশার বালেশ্বরে। গত শুক্রবার সন্ধ্যায় (২ জুন) বালেশ্বরের যে স্থানে দুর্ঘটনার কবলে পড়েছিল তিনটি ট্রেন, সেই বাহানাগা রেল স্টেশন থেকে মঙ্গলবার সকালে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে ট্রেন, তবে ধীর গতিতে। ট্রেন পরিষেবা অবশ্য শুরু হয়েছিল রবিবার রাত থেকেই, তারপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা।

এদিকে, রেল দুর্ঘটনায় নিহত ১০১ জনের দেহ এখনও শনাক্তকরণ হয়নি, এমনটাই জানিয়েছেন, ডিআরএম ইসিআর (ভুবনেশ্বর) রিঙ্কেশ রায়। তিনি বলেছেন, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় প্রায় ১,১০০ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে প্রায় ৯০০ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ওডিশার বিভিন্ন হাসপাতালে প্রায় ২০০ জনের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় মারা যাওয়া ২৭৮ জনের মধ্যে ১০১ জনের দেহ এখনও শনাক্ত করা যায়নি।” এদিকে, খুব শীঘ্রই এই দুর্ঘটনার তদন্তভার হাতে তুলে নিতে পারে সিবিআই।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top