News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহার ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সতর্কতা, দক্ষিণ ভারতে আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
Image

বিহার ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সতর্কতা, দক্ষিণ ভারতে আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): আগামী কিছু দিন বিহার, ঝাড়খণ্ড (বিশেষ করে উত্তর-পূর্ব ঝাড়খণ্ড), পশ্চিমবঙ্গ এবং সিকিমে তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। তবে, কেরল-লাক্ষাদ্বীপ-পুদুচেরী-তামিলনাড়ু-কর্ণাটকের দক্ষিণ-মধ্য ভাগ এবং অন্ধ্রপ্রদেশে লাগাতার বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন তামিলনাড়ু, পুদুচেরী, কড়াইকল, কেরল ও আন্দামান নিকোবরে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই সোমবারই বৃষ্টিতে ভিজেছে চেন্নাই-সহ তামিলনাড়ুর নানা প্রান্ত।

বিগত কয়েকদিন ধরে গরমের দাপটে অতিষ্ঠ বিহার, ঝাড়খণ্ডের স্বাভাবিক জনজীবন। ঝাড়খণ্ডে ৩৯-৪৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে সর্বোচ্চ তাপমাত্রা। সেখানেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রাঁচির আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে ঝাড়খণ্ডের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি অনুভব করা যেতে পারে এবং ৮ জুন পর্যন্ত তা অব্যাহত থাকবে। অন্তত আগামী চার দিন তাপমাত্রার কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা কমই আছে। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top