News Flash

  • Home
  • দেশ
  • বিএসএফের গুলিতে নিহত সশস্ত্র সন্দেহভাজন বাংলাদেশি
Image

বিএসএফের গুলিতে নিহত সশস্ত্র সন্দেহভাজন বাংলাদেশি

কোচবিহার, ৫ জুন (হি. স.) : কোচবিহারের সীমান্ত এলাকা মেখলিগঞ্জের কাছে রবিবার গভীর রাতে প্রাণঘাতী অস্ত্র সহ ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা রুখতে বিএসএফ গুলি চালায়। মৃত্যু হয় সন্দেহভাজন বাংলাদেশির।

ঘটনার পর ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের তদন্ত হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে অনুপ্রবেশ রোখার জন্য বিএসএফ জওয়ানরা সন্দেহভাজনদের ধরার চেষ্টা করে। দেহটি উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনার পর থেকে টহলদারি আরও বেড়েছে। বিএসএফের অনুমান, দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে পালিয়েছে।

বিএসএফ সূত্রে খবর, রাত ২.১৫ নাগাদ মেখলিগঞ্জের জামালদহ সীমান্ত চৌকিতে টহল দেওয়ার সময় জওয়ানদের চোখে পড়ে, অন্তত ১৫-২০ সশস্ত্র অনুপ্রবেশকারীকে বাংলাদেশের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে দেখেন। সঙ্গে সঙ্গে আটকানোর চেষ্টা করেন জওয়ানরা।

বাধা পেয়ে দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পালটা গুলি চালান বিএসএফ জওয়ানরা। তাতে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। তার দেহ উদ্ধার হয় সীমান্তঘেঁষা কাঁটাতারের কাছেই। প্রাথমিক অনুমান, নিহত দুষ্কৃতী বাংলাদেশি।

মেখলিগঞ্জ থানার তরফে জানানো হয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের প্রাথমিক কাজ শেষ হয়েছে। বিস্তারিত পরীক্ষানিরীক্ষার জন্য মাথাভাঙার হাসপাতালে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলে এবং বাংলাদেশি নাগরিক বলে প্রমাণ মিললে দেহ তুলে দেওয়া হতে পারে বিজিবি’র হাতে। এই প্রথম নয়, এর আগে কোচবিহার সীমান্তে গরু চোর সন্দেহে একাধিক যুবকের মৃত্যু হয়েছে বিএসএফের গুলিতে। তা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও কম হয়নি। এবার সন্দেহভাজন বাংলাদেশির মৃত্যু হল।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top