News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে ক্রিকেট : রাহুলের অর্ধশতকে জয়ী রেক্স ক্লাব
Image

শান্তিরবাজারে ক্রিকেট : রাহুলের অর্ধশতকে জয়ী রেক্স ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুন।।সহজ জয়। রেক্স ক্লাবের। পরাজিত করলো চুং কাউ থাংগা ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে চুং কাউ থাংগা ক্লাবের গড়া ৯০ রানের জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রেক্স ক্লাব। বিজয়ী দলের রাহুল মুড়াসিং অর্ধশতরান করেন। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চুং কাউ থাংগা ক্লাব ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৯০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অমরজিৎ রিয়াং ৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং শিপঙ্কর রিয়াং ৩১ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান। রেক্স ক্লাবের পক্ষে সন্দীপ মুড়াসিং (‌৩/‌২১), সুবল মুড়াসিং (‌২/‌২), দলনায়ক কিষান মুড়াসিং (‌২/‌১৮) এবং রাহুল মুড়াসিং (‌২/‌২১) সফল বোলার। জবাবে খেলতে নেমে ‌‌‌‌রেক্স ক্লাব ১২.‌৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রাহুল মুড়াসিং ৩৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ এবং অর্পন মুড়াসিং ২৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top