News Flash

  • Home
  • দেশ
  • কুস্তিগিরদের বিক্ষোভের মধ্যেই নির্বাসনের আশঙ্কা রয়েছে ভারতীয় কুস্তি সংস্থার
Image

কুস্তিগিরদের বিক্ষোভের মধ্যেই নির্বাসনের আশঙ্কা রয়েছে ভারতীয় কুস্তি সংস্থার

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.) : হাতে মাত্র সাত দিন সময় রয়েছে। তার মধ্যে যদি ভারতীয় কুস্তি সংস্থায় নির্বাচন না হয় তা হলে ব্যবস্থা নিতে পারে বিশ্ব কুস্তি সংস্থা।

অর্থাৎ কুস্তিগীরদের আন্দোলনের মাঝেই ঘটে যেতে পারে এই বিপর্যয়।
বর্তমানে ২৭ এপ্রিল থেকে ভারতীয় কুস্তি সংস্থার কাজকর্ম দেখাশোনা করছে ভারতীয় অলিম্পিক্স সংস্থার তৈরি একটি বিশেষ কমিটি। সেই বিশেষ কমিটিকে বিশ্ব কুস্তি সংস্থা নির্দেশ দিয়েছিল, ৪৫ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি তৈরি করতে হবে। আর এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ১০ জুন সেই সময়সীমা শেষ হতে চলেছে। হাতে আর সময় নেই। এখনও নির্বাচনের প্রস্তুতিই শুরুই হয়নি। তা যদি না হয় তাহলে এ বিষয়ে পদক্ষেপ নিতে পারে বিশ্ব কুস্তি সংস্থা। গত সাত দিন আগে বিশ্ব কুস্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘৪৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু ভারতীয় কুস্তি সংস্থা সেটা মানেনি। তার ফলে বরখাস্ত করা হতে পারে সংস্থাকে। যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় তা হলে প্রতিযোগীরা ভারতের পতাকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।’’

ভারতীয় অলিম্পিক্স সংস্থার এক আধিকারিক বলেছেন, ‘এখন যে সমস্যা চলছে তা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা সহজ নয়। সেই কারণেই এখনও পর্যন্ত ভারতীয় অলিম্পিক্স কমিটি নির্বাচনের কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। আশা করছি দ্রুত পদক্ষেপ করা হবে।’’

Releated Posts

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top