News Flash

  • Home
  • দেশ
  • করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা: রবিবারও বাতিল ৫৮ ট্রেন, চলছে না পুরীগামী অধিকাংশ এক্সপ্রেসই
Image

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা: রবিবারও বাতিল ৫৮ ট্রেন, চলছে না পুরীগামী অধিকাংশ এক্সপ্রেসই

হাওড়া, ৪ জুন (হি.স.) : ওডিশার ভয়াবহ দুর্ঘটনার পর কেটে গিয়েছে ৩৬ ঘণ্টা। তারপরেও দক্ষিণ-পূর্ব শাখার খড়গপুর-ভদ্রক রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। শনিবারের পর রবিবারও বাতিল বহু ট্রেন। ঘুরপথে চালানো হবে বেশকিছু ট্রেন। এমনকী, স্বল্পদূরত্বে চালানো হবে কয়েকটি ট্রেন। সবমিলিয়ে দুর্ভোগ চরমে। বিশেষ করে সমস্যা পড়েছেন পুরীর যাত্রীরা। কারণ, হাওড়া, শালিমার থেকে পুরীগামী সমস্ত ট্রেন বাতিল হয়েছে। এমনকী, পুরী থেকে ফেরার ট্রেনও বাতিল হয়েছে। ফলে বহু পর্যটক পুরীতে আটকে পড়েছেন।

দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, বাতিল হয়েছেন ৫৮টি ট্রেন। এর মধ্য়ে রয়েছে পুরী-শালিমার এক্সপ্রেস, পুরী-নন্দনকানন এক্সপ্রেস, পুরী-হাওড়া এক্সপ্রেস, পুরী-জলেশ্বর মেমু, পুরী-বাংরিপোসি ইন্টারসিটি এসএফ এক্সপ্রেস, দিঘা-পুরী ও শালিমার-পুরী এক্সপ্রেস বাতিল হয়েছে।
এছাড়াও চলবে না হাওড়া–সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, যশবন্তপুর হামসফর এক্সপ্রেস, শালিম-হায়দরাবাদ এক্সপ্রেস, খড়গপুর-জাজপুর কেওনঝড় এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেসও। ঘুরপথে চলবে হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস, আগরতলা-বেঙ্গালুরু এক্সপ্রেসের মতো ৮১টি ট্রেন। এছাড়াও স্বল্পদূরত্বে চালানো হবে আরও ১০টি ট্রেন। তবে যাত্রীদের সুবিধার্থে হাওড়া-বালাসোর (আপ ও ডাউন) একজোড়া বিশেষ ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top