News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালী
Image

বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ ৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস৷ ২০১৮ সাল থেকে এই দিনটি উদযাপন করা হচ্ছে৷শনিবার তারই অঙ্গ হিসাবে পশ্চিম জেলার স্বাস্থ্য আধিকারিক এর উদ্যোগে বাইসাইকেল ফর হেলথ-  এই ভাবনাকে সামনে রেখে রাজধানীতে এক বাইসাইকেল র্যালীর আয়োজন করা হয়৷ যা লিটির সূচনা করেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশীষ দাস৷ একই সঙ্গে তিনি যাসলীতে অংশ নেন৷ প্যালেস কম্পাউন্ড স্থিত  পশ্চিম জেলা মুখ স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে থেকে যা লিটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷  প্রতিটি জেলা সদরে এই দিনটি উদযাপন করা হচ্ছে৷ প্রযুক্তির বিকাশের ফলে যান বাহনের সংখ্যা বাড়ছে৷ কিন্তু পরিবেশ এবং মানুষকে শারীরিক ভাবে সুস্থ রাখতে বাই সাইকেলের ব্যবহার বাড়াতে হবে বলে জানান পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশীষ দাস৷
’ সাইকেল ফর হেলথ’ এই স্লোগানকে সামনে রেখে সারা বিশ্বের সাথে উত্তর জেলা স্বাস্থ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এর আর্থিক সহযোগিতা এবং উদ্যোগে বিশ্ব বাইসাইকেল দিবস ২০২৩ উপলক্ষে জেলাভিত্তিক বাইসাইকেল যারলি অনুষ্ঠিত হয়৷  নেহেরু যুব কেন্দ্র  উত্তর ত্রিপুরা , এনএসএস ইউনিট উত্তর জেলা , পদ্মপুর স্বাস্থ্য কেন্দ্র এর সহযোগিতায় এবং উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় হয় রেলি৷সকালে ধর্মনগর অর্ধেন্দু স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ধর্মনগরের শহরের বিভিন্ন পথ  পরিক্রমা করে পুনরায় স্মৃতি ভবনের সামনে শেষ হয়৷ বিশ্ব বাইসাইকেল দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ অলক কুমার ধর ,ডিস্ট্রিক্ট  প্রোগ্রাম অফিসার, উত্তর ত্রিপুরা৷ কুনাল গৌতম জেলা যুব আধিকারিক, নেহেরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরা৷ অখিল বৈদ্য ডিসটিক সেক্রেটারি,এন এস এস ইউনিট উত্তর ত্রিপুরা৷ রণদীপ রুদ্র পাল,দ্রন্ডদ্ভ্রত্মত্র উদ্ভাবনী  সামাজিক সংস্থা৷ বাইসাইকেল যা লিতে এনএসএস ,এনওয়াই কে,ভারত স্কাউট  গাইড, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন৷বিশ্ব বাইসাইকেল দিবস টি একটি সহজ, সাশ্রয়ী মূল্যের, নির্ভরযোগ্য, পরিষ্কার এবং টেকসই পরিবহন মাধ্যম হিসাবে সাইকেল উদযাপন এবং স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা এবং সামাজিক অন্তর্ভুক্তির জন্য এর সুবিধাগুলি প্রচার করার জন্য একটি দিন৷ এটি ২০১৮ সাল থেকে প্রতি বছর ৩ জুন পালিত হয়৷

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top