News Flash

  • Home
  • দেশ
  • বালেশ্বরে যাচ্ছেন মোদী, শাহর সঙ্গে জরুরি বৈঠক
Image

বালেশ্বরে যাচ্ছেন মোদী, শাহর সঙ্গে জরুরি বৈঠক

নয়াদিল্লি, ৩ জুন (হি. স.) : ওড়িশার বালেশ্বরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে তিনি শনিবার বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

বালেশ্বরে প্রধানমন্ত্রী দেখা করবেন আহতদের সঙ্গে। সূত্রের খবর, রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ, আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বৈঠকে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী। ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল। এই পরিস্থিতিতে সরকারের প্রধান হিসাবে ঘটনাস্থলে যাচ্ছেন মোদী।

শনিবার সকালে বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে যান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। ওড়িশার উদ্দেশে রওনা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রেলমন্ত্রী ছাড়াও আজ দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।

ওড়িশায় ৩টি ট্রেনের দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গোটা ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও। এই ৩ ট্রেনের দুর্ঘটনায় ওড়িশার বালেশ্বর এখন মৃত্যুপুরী।

Releated Posts

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026

ফরিদাবাদের স্কুলে নৃশংস খুন, শিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত; অভিযুক্ত গ্রেফতার

ফরিদাবাদ, ৪ আগস্ট (আইএএনএস): হরিয়ানার ফরিদাবাদে এক বেসরকারি স্কুল চত্বরে ২৯ বছর বয়সি এক শিক্ষিকাকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 4, 2026

গ্রেটার নয়ডায় ইলেকট্রনিক্স কারখানায় আগুন, উদ্ধার অভিযানে প্রাণ গেল দুই দমকলকর্মীর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক্স উৎপাদনকারী কারখানায় আগুন নেভানোর সময় দেওয়াল ও লোহার বিম…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top