News Flash

  • Home
  • দেশ
  • “মেদিনীপুরের লোক আয়না দেখিয়ে দিয়েছে তো“, অভিষেককে প্রশ্ন দিলীপের
Image

“মেদিনীপুরের লোক আয়না দেখিয়ে দিয়েছে তো“, অভিষেককে প্রশ্ন দিলীপের

কলকাতা, ২ জুন (হি. স.) : “ঘুরে ফিরে পুনর মূষিক ভব হয়ে সেই তো ভবানীপুরে এসে জিততে হল। কেন লাফালাফি করতে গেছিলেন নন্দীগ্রামে? মেদিনীপুরের লোক আয়না দেখিয়ে দিয়েছে তো।”

শুক্রবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে এসে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

অভিষেক সভায় বলেছেন, “এখনই নন্দিগ্রামে ভোট হলে ৫০ হাজার ভোটে জিতব।” সাংবাদিকরা এর প্রতিক্রিয়া চাইলে দিলীপবাবু বলেন, “তখন জিতলেন না কেন? মূল ইলেকশনে জিততে পারলেন না। বাই ইলেকশনে জিতবেন? এমনি ভোট হলে ওখানে আপনারা হারেন। আপনারা ভোট লুঠ করলে জেতেন। তখন ফুটানি মেরে ওখানে কে যেতে বলেছিল?”

অভিষেক সভায় বলেছেন, “ওদের হাতে ইডি সিবিআই মোদী আছে। আমাদের হাতে মানুষ আছে।” প্রতিক্রিয়ায় দিলীপবাবু বলেন, “কোথায় মানুষ আছে? তাহলে বিধায়ক ভাঙিয়ে নিয়ে আসতে হচ্ছে কেন? মানুষ অন্যদিকে আছে। তাদের রায়কে না মেনে আপনারা কাজ করছেন। মানুষ আপনাদের সঙ্গে নেই। তাই জঙ্গলমহলে চোর চোর শ্লোগান শুনতে হয়েছে।“

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top