News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৫ জুন ত্রিপুরায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা
Image

৫ জুন ত্রিপুরায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা

আগরতলা, ২ জুন (হি.স.): আগামী ৫ জুন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এদিন দুপুর ১২ টায় পর্ষদ ভবনে সাংবাদিক সম্মেলনে মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করা হবে বলে জানালেন পর্ষদের সভাপতি ডা: ভবতোষ সাহা।

এদিন সংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা শেষ হয়েছে ২২ মে। চলতি মাসের ৫ জুন ফল প্রকাশ করা হবে এবং ফলাফল প্রকাশের আধ ঘন্টার পর পর্ষদের নিজ ওয়েব সাইটে ফলাফল দেখতে পারবে ছাত্র ছাত্রীরা।এবারের মাধ্যমিকের চেয়ে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি বলে জানান তিনি।

প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৬ মার্চ এবং শেষ হয়েছিল ১৮ এপ্রিল। উচ্চ মাধ্যমিককের পরীক্ষা ১৫ মার্চ থেকে শুরু হয়ে ১৯ এপ্রিল শেষ হয়েছিল এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষা ১৫ মার্চ থেকে শুরু হয়ে ৫ এপ্রিল শেষ হয়েছিল। ২মে থেকে শুরু হয়েছিল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজ। আগরতলা শহরের দুটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজ শুরু হয়েছিল। চারটি স্কুলে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজ শুরু হয়েছিল। এ বছর ২৬৫২ জন শিক্ষক-শিক্ষিকা খাতা দেখার কাজে নিযুক্ত ছিলেন। সেই সাথে প্রধান পরীক্ষক ছিলেন ১১০ জন।

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top