News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরলের মুসলিম লিগ ধর্মনিরপেক্ষ : রাহুল; তীব্র সমালোচনা বিজেপির
Image

কেরলের মুসলিম লিগ ধর্মনিরপেক্ষ : রাহুল; তীব্র সমালোচনা বিজেপির

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ২ জুন (হি.স.): কেরলে কংগ্রেসের সহযোগী দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)-কে ‘ধর্মনিরপেক্ষ’ বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, ভোট-রাজনীতির স্বার্থেই রাহুলের এই মন্তব্য।রাহুল বৃহস্পতিবার আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন। সেখানে বিজেপির ‘সাম্প্রদায়িকতা এবং মেরুকরণের রাজনীতি’ প্রসঙ্গে একটি প্রশ্নে উঠে আসে কেরলে কংগ্রেসর নেতৃত্বাধীন ইউডিএফ জোটের শরিক আইইউএমএল-এর প্রসঙ্গ। একটি প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘‘মুসলিম লিগ একটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল। মুসলিম লিগের কার্যকলাপ ধর্মনিরপেক্ষ। আমি মনে করি, ওই ব্যক্তি (যিনি প্রশ্নটি করেছেন) মুসলিম লিগ সম্পর্কে তেমন পড়াশোনা করে আসেননি।’’

ওয়াশিংটনে রাহুলের ওই মন্তব্যের পরেই বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্যের টুইট, ‘‘ভারত ভাগের জন্য দায়ী জিন্নার দল মুসলিম লিগকে ধর্মনিরপেক্ষ বলেছেন রাহুল! আসলে ওয়ানাডে ভোটে জেতার বাধ্যবাধকতাই তাঁর এমন মন্তব্যের কারণ।’’

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top