News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডে সব বাড়িতে আট মাসের মধ্যে পৌঁছে যাবে পানীয় জল
Image

পুর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডে সব বাড়িতে আট মাসের মধ্যে পৌঁছে যাবে পানীয় জল


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন ৷৷  আগরতলা পুর নিগম এলাকায় পানীয় জলের সংকট নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ৷  আগরতলা পুর নিগম এলাকার সর্বত্র পরিশ্রুত পানীয় জল এখনো পৌঁছে দেওয়া সম্ভব হয়নি৷ প্রতিটি পরিবারে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া পুরনিগমের অন্যতম দায়িত্ব ও কর্তব্য৷ পানীয় জল সরবরাহের লক্ষে আগরতলা পুর নিগম এলাকায় ২৬ টি আইআরপি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ ভারত সরকারের অটল জলধারার অমৃত টু প্রকল্পের আন্ডারে বিশুদ্ধ পানীয় জলের উৎসের সৃষ্টি করা হবে৷ শহরাঞ্চলের পানীয় জলের সমস্যা নিরসনের জন্য ১৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ বৃহস্পতিবার ১৩ নম্বর ওয়ার্ডের বিটারবন এলাকায় এরকম একই প্রজেক্টের আনুষ্ঠানিক শিলান্যাস করেন মেয়র দীপক মজুমদার৷ উপস্থিত ছিলেন কপর্োরেটর প্রদীপ চন্দ্র ও কপর্োরেটর হীরালাল দেবনাথ৷ প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩০০ পরিবার উপকৃত হবেন বলে মেয়র জানিয়েছেন৷ আগামী ৭-৮ মাসের মধ্যেই সব কটি প্রকল্পের কাজ সম্পন্ন করে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে৷ মেয়র জানান পানীয় জলের উৎস তৈরির জন্য যে জায়গার প্রয়োজন তা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় সঠিক সময়ে তা করা সম্ভব হয়নি৷ তবে খুব দ্রুত এ কাজ সম্পন্ন করা হবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top