News Flash

  • Home
  • খেলা
  • এ-ডিভিশন সুপার ফোরে চলমান সংঘ অপরাজিত চ্যাম্পিয়ন, রানার্স বিসিসি
Image

এ-ডিভিশন সুপার ফোরে চলমান সংঘ অপরাজিত চ্যাম্পিয়ন, রানার্স বিসিসি

বি সি সি-‌১১৯ & ‌ ১৮৬/‌৯

চলমান-‌৩২৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, 

প্রত্যাশিতভাবে অপরাজিতভাবে খেতাব জয় করলো চলমান সঙ্ঘ। প্রথম দিনই খেতাব নিশ্চিত হয়ে গিয়েছিলো। দেখার ছিলো ব্লাডমাউথ, পোলস্টারের পর বি সি সি জয় করতে পারে কীনা তপন দেবের ছেলেরা। সেই লক্ষ্যেও পৌঁছলো  আসরে ৩ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো চলমান সঙ্ঘ। সমসংখ্যক ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে রানার্স হলো দীপক ভাটনাগরের দল বি সি সি। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে বি সি সি-‌র ১১৯ রানের জবাবে চলমান সঙ্ঘ প্রথম ইনিংসে ৩২৩ রান করে। ২০৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১৮৬ রান করে বি সি সি। জয় পাওয়ার সুবাদে ম্যাচ থেকে বোনাস সহ ৭ পয়েন্ট পায় চলমান। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরে। এবারের আসরে নতুন রূপে পাওয়া গেলো দেবোত্তম ঘোষকে। স্পিডস্টার দেবোত্তমকে একপ্রকার জোড় করেই স্পিন বোলিং করাতে বাধ্য করেছিলেন কোচ তপন দেব। আর তাতে সাফল্যও পেয়েছে অমরপুরের ওই ক্রিকেটারটি। ৩ ম্যাচের ৬ ইনিংসে দেবোত্তমের দখলে ২৮ উইকেট। কার্যত চলমানকে ট্রফি এনে দিতে দেবোত্তমের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিলো। আর এর পুরো কৃতিত্ব কোচ তপন দেবের। বি সি সি-‌র ১১৯ রানের জবাবে প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছিলো চলমান। বৃহস্পতিবার সকালে দ্রুত রান তুলতে গিয়ে বাকি ৭ টি উইকেট হারায়। দলের পক্ষে তন্ময় দাস ২১৮ বল খেলে ২১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬৬, তন্ময় ঘোষ ১৩৯ বল খেলে ১৪ টি বাউন্ডারির সাহায্যে ৮২, অর্কজিৎ পাল ৬৪ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। বি সি সি-‌র পক্ষে অনুজ পাল (‌৩/‌৯৩) এবং সুভাষ চক্রবর্তী (‌২/‌৮৮) সফল বোলার। ২০৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিলো বি সি সি।মিডল অর্ডারে রিয়াজ উদ্দিন দায়িত্বশীল ব্যাটিং করে দলকে পয়েন্ট এনে দিতে পারেননি। শেষ পর্যন্ত বি সি সি ১৮৬ রান করে ৯ উইকেট হারিয়ে। দলের পক্ষে রিয়াজ উদ্দিন ৩৮ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে‌‌ ৪৮, বাবুল দে ৯৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬, দীপঙ্কর ভাটনাগর ৬৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৪, শচীন শর্মা ৩৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং অনুজ পাল ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। চলমানের পক্ষে কৃষ্ণধন নম:‌ (‌৫/‌৭৭) এবং দেবোত্তম ঘোষ (‌৩/‌৫৬) সফল বোলার। ‌‌‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top