News Flash

  • Home
  • খেলা
  • কৈলাশহরে বাসব স্মৃতি ক্রিকেটে কুবজারকে হারিয়ে নবজাগরণ ফাইনালে
Image

কৈলাশহরে বাসব স্মৃতি ক্রিকেটে কুবজারকে হারিয়ে নবজাগরণ ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুন।। নবজাগরণ অ্যাসোসিয়েশন ফাইনালে পৌঁছলো। হেরে বিদায় নিতে হলো কুবজার যুব সংঘকে। সেমিফাইনাল ম্যাচে ৫০ রানে দুর্দান্ত জয় ছিনিয়ে নবজাগরণ অ্যাসোসিয়েশন ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। ‌ খেতাবী লড়াইয়ে নবজাগরণ মূলতঃ কার বিরুদ্ধে খেলবে সেটা নির্ভর করছে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে সাচাক ক্লাব ও লাইফ লাইন  অর্গানাইজেশনের মধ্যে খেলার ফলাফলের উপর। কৈলাশহরে আর কে এম স্টেডিয়ামে কৈলাশহর ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বাসব স্মৃতি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নবজাগরণ আজ, বৃহস্পতিবার ৫০ রানের ব্যবধানে কুবজার যুব সংঘকে পরাজিত করেছে। খেলা শুরুতে টস জিতে নবজাগরণ এসোসিয়েশন প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারের খেলায় নবজাগরণ ৩৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজর্ষী চৌধুরীর ৩২ রান এবং স্বপ্নদ্বীপ ঘোষের ২২ রান উল্লেখ করার মতো। কুবজার যুব সংঘের সৈকত দাশগুপ্ত ও বিপ্রজিত দেব কানুনগো তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে যুব সংঘ খেলতে নেমে ১৯.২ ওভার খেলে ৭২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে জয়দীপ সাহা সর্বাধিক ২০ রান পায়। নবজাগরণের অভিজিৎ কলই ২৪ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব ও পেয়েছে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top