News Flash

  • Home
  • প্রধান খবর
  • দাবদাহে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে! ঊর্ধ্বমুখী তিলোত্তমার তাপমাত্রা, অস্বস্তি বৃদ্ধিরও পূর্বাভাস
Image

দাবদাহে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে! ঊর্ধ্বমুখী তিলোত্তমার তাপমাত্রা, অস্বস্তি বৃদ্ধিরও পূর্বাভাস

কলকাতা, ১ জুন (হি.স.): আর্দ্রতাজনিত অস্বস্তি চলছেই। আগামী ৪-৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ জন্য রাজ্যে উত্তর-পশ্চিমের শুকনো ও গরম হাওয়া বইবে। আগামী ৪-৫ দিনে আরও ২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি রাজ্যের বাকি সব জেলাতেই গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। উপকূলের কাছাকাছি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। পশ্চিমের জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। কোথাও কোথাও ‘লু’ বইবে।’’

আবহবিদরা জানিয়েছেন, তাপপ্রবাহ বইবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। উত্তরবঙ্গের মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ বইতে পারে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top