News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ১১‌টি হারা‌নো মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার ক‌রে মা‌লিক‌দের হা‌তে সম‌ঝে দিল পাথারকা‌ন্দি পু‌লিশ
Image

১১‌টি হারা‌নো মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার ক‌রে মা‌লিক‌দের হা‌তে সম‌ঝে দিল পাথারকা‌ন্দি পু‌লিশ

পাথারকান্দি (অসম), ৩১ মে (হি.স.) : গত কয়েকদি‌নে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দির বি‌ভিন্ন স্থানে হানা দিয়ে হারা‌নো ১১‌টি স্মার্ট মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার ক‌রে প্রকৃত মা‌লিক‌দের হা‌তে সমঝে দিয়েছে পাথারকা‌ন্দি থানার পু‌লিশ।

আজ বুধবার দুপু‌রে পাথারকান্দি থানার ওসি ইনস্পেক্টর সমর‌জিৎ বসুমতা‌রি উদ্ধারকৃত মোবাইল ফোনের হ্যান্ডসেটগুলি নিজের হা‌তে মা‌লিক‌দের হা‌তে সম‌ঝে দিয়েছেন। আজ যাঁরা হারা‌নো মোবাইল সেট ফি‌রে পেয়েছেন তাঁরা যথাক্রমে দোহা‌লিয়ার র‌ঞ্জিত মালাকার, বাড়ুয়াইলের গুলজার হুসেন, কাঁঠালত‌লির ওমপ্রকাশ র‌বিদাস, চাঁদখিরাব‌স্তির আলি হু‌সেন, দ‌ক্ষিণ বিলবা‌ড়ির রাজ সিনহা, সোনা‌টিলার হেলাল উদ্দিন, দ‌ক্ষিণ হাটখলার হাসন আহমেদ, কাবা‌ড়িব‌ন্দের আইন উদ্দিন, তাঁতিরব‌ন্দের আজিম উদ্দিন, মৈনার সুভাষচন্দ্র চন্দ এবং বা‌গেরসাঙ্গ‌নের এএফ মইন উদ্দিন। তাঁরা সবাই নিজ নিজ মোবাইল ফোনের হ্যান্ডসেট ফি‌রে পে‌য়ে খু‌শি ব্যক্ত ক‌রে পু‌লি‌শের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেছেন।

এ ব্যাপারে ওসি বসুমতা‌রি জানান, গত প্রায় আড়াই-তিন মাস আগে এলাকার অনেকে বি‌ভিন্ন কার‌ণে মোবাইল সেট হারিয়ে থানায় লি‌খিত এজাহার দা‌খিল ক‌রে‌ছি‌লেন। প‌রে পু‌লিশ সুপা‌রের তত্ত্বাবধা‌নে তাঁদের হারা‌নো মোবাইল সেট খুঁজে বের কর‌তে কা‌জে লা‌গা‌নো হয় পু‌লি‌শের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ‌কে। এতে সাফল্যও আসে। হারা‌নো মোবাইল সে‌টের ইএমআই নম্বর ট্যাগ ক‌রে পু‌লিশ পৌ‌ছে যায় মোবাইল পর্যন্ত। যাঁদের কাছ থে‌কে মোবাইলগু‌লো উদ্ধার হয়েছে তাদের একাংশ নাকি জানান, তারা না‌কি এগুলি কু‌ড়ি‌য়ে পে‌য়ে‌ছেন। আবার অনেকে জানান, তারা না‌কি অন্য ব্যক্তির কাছ থে‌কে কিনেছেন। তাদের এ সব আজব কথায় পু‌লিশ গুরুত্ব না দি‌য়ে মোবাইলগু‌লো নি‌জে‌দের জিম্মায় নেয়।

উল্লেখ্য, দু‌দিন আগে অনুরূপভা‌বে বেশ ক‌য়েকটি হারা‌নো মোবাইল সেট পাথারকা‌ন্দি পু‌লিশ উদ্ধার ক‌রে মা‌লিক‌দের হা‌তে সম‌ঝে দি‌তে সক্ষম হ‌য়ে‌ছে। বা‌কি‌দের মোবাইল সেট খুঁজে উদ্ধার কর‌তে পু‌লি‌শের অভিযান অব্যাহত র‌য়ে‌ছে।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top