News Flash

  • Home
  • দেশ
  • তাঁদের গোটা পরিবার আরএসএস-এর, দাবি ‘কালীঘাটের কাকু’-র দাদার
Image

তাঁদের গোটা পরিবার আরএসএস-এর, দাবি ‘কালীঘাটের কাকু’-র দাদার

কলকাতা, ৩১ মে (হি. স.) : তাঁদের ভদ্র পরিবারের ভিত্তি হল আরএসএস। ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেফতারের পর বুধবার এই মন্তব্য করলেন তাঁর দাদা অজয় কৃষ্ণ ভদ্র।

অজয়কৃষ্ণ জানান, ভাই অধুনা তৃণমূল হয়েছিলেন বটে, কিন্তু তাঁদের পরিবার আগাগোড়াই গেরুয়াপন্থী ছিল। বেশ কয়েক প্রজন্ম বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সক্রিয় কর্মী ছিল, এমনকি সুজয়কৃষ্ণ নিজেও সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন। আমার বড়দিও…সুজয়ও বহু দিন আরএসএস করেছে। হয়ত ততটা সক্রিয় ছিল না। আরএসএস তো রাজনৈতিক দল নয়। পরে তৃণমূল করে।”

এমনকি তাঁদের বড় দাদা অমরকৃষ্ণ আজও আরএসএস করেন বলে জানান অজয়কৃষ্ণ। তিনি জানান, এখন যে ফ্ল্যাট তাঁদের, সেখানে আগে পৈতৃক ভিটে ছিল। ভাইয়ে ভাইয়ে যাতে ঝগড়া না হয়, তাই মা বেঁচে থাকতে থাকতেই প্রোমটিংয়ে দিয়ে দেন। তাতে প্রত্যেক ভাই একটি করে ফ্ল্যাট পান। ফ্ল্যাট ভাগে পড়ে অমরকৃষ্ণেরও। পরে সেই ফ্ল্যাট রেজিস্ট্রি করে তিনি সুজয়কৃষ্ণকে দিয়ে দেন। অজয় বলেন, “টাকার বিনিময়ে হোক না টাকা না দিয়ে, দাদা নিজের ফ্ল্যাটটি ওকে দিয়ে দেন। দাদা আরএসএস-এর হোলটাইমার। ওঁর কোনও ঠিকানা নেই।”

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top