News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাষ্ট্রীয় কলা মঞ্চ কলেজস্তরের ছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূল অনুষ্ঠানের আয়োজন করল
Image

রাষ্ট্রীয় কলা মঞ্চ কলেজস্তরের ছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূল অনুষ্ঠানের আয়োজন করল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷  রাষ্ট্রীয় কলা মঞ্চ কলেজ স্তরের ছাত্রীদের মেধা অন্বেষণের লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে৷ এর অঙ্গ হিসেবে সোমবার মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল কলেজে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় কলা মঞ্চের উদ্যোগে  লুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে বিভিন্ন কলেজে প্রতিযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার মহারাজ বীর বিক্রম মেমোরিয়াল কলেজে মেহেন্দি প্রতিযোগিতা, অংকন প্রতিযোগিতা ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ কলেজের ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ আয়োজকদের তরফ থেকে জানানো হয় ছাত্রছাত্রীদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে৷ প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই রাষ্ট্রীয় কলা মঞ্চের উদ্যোগে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ প্রতিযোগিতায় স্থান অধিকারীদের রাজ্য স্তরে ও জাতীয় স্তরে বিভিন্ন অনুষ্ঠানে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন৷ রাজ্যের সবকটির কলেজেই এ ধরনের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও তারা জানিয়েছেন৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top