News Flash

  • Home
  • খেলা
  • গন্ডাছড়ায় স্কুল ক্রিকেটে জে বি পাড়ার দুর্দান্ত জয়
Image

গন্ডাছড়ায় স্কুল ক্রিকেটে জে বি পাড়ার দুর্দান্ত জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। গন্ডাছড়ায় আয়োজিত অনূর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এখন জমজমাট পর্যায়ে। আজ, সোমবারে অনুষ্ঠিত ম্যাচে জে বি পাড়া স্কুল দল ৬ উইকেটের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে জিএমসি দ্বাদশ শ্রেণি স্কুল দলকে। গন্ডাছড়া মাঠে ম্যাচ শুরুতে টস জিতে জিএনসি স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারের খেলায় ১৬.২ ওভার খেলে ১১৮ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে সুদীপ বিশ্বাস সর্বাধিক ২৫ রান পায়। জে বি পাড়া স্কুল দলের বোলার রতিস দেববর্মা একাই ৪টি উইকেট তুলে নেয় ২০ রানের বিনিময়ে। এছাড়া, কৃমেষ দেববর্মা ও বিনন্দ রিয়াং তিনটি করে উইকেট পেয়েছে । জবাবে ব্যাট করতে নেমে জে বি পাড়া স্কুল দল ১২.৫ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে প্রীতেশ দেববর্মা ৩৬ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। তাছাড়া, মানবেন্দ্রর ১৬ রান উল্লেখ করার মতো। জিএনসি স্কুলের তুহিন বিশ্বাস দুটি উইকেট পায়।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top