News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় দলে জায়গা পেলেন আইপিএলে নজরকাড়া জয়সওয়াল
Image

জাতীয় দলে জায়গা পেলেন আইপিএলে নজরকাড়া জয়সওয়াল

মুম্বই, ২৮ মে (হি.স.) : এবারের আইপিএলে ব্যাট হাতে নজর কেড়েছেন ২১ বছর বয়সী যশস্বী জয়সওয়াল। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে থাকা জয়সওয়ালকে তাই মূল্যায়ন করতে দেরি করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

আগামী জুনে লন্ডনে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে সেখানে ভারতের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। তাঁকে অবশ্য নেয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াডের বদলি স্ট্যান্ড-বাই হিসেবে।

উল্লেখ্য এর আগে ভারতের নির্বাচকরা যে মূল স্কোয়াড ঘোষণা করেছিলেন সেই স্কোয়াডে তিনজন ক্রিকেটারের নাম স্ট্যান্ড-বাই হিসেবে ঘোষণা করেছিলেন। সূর্যকুমার যাদব, মুকেশ কুমারের সঙ্গে সে তালিকায় ছিলেন রুতুরাজ। কিন্তু জুনের ৪ তারিখে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন চেন্নাই সুপার কিংসের এই তারকা ওপেনার। আর এই কারণে ঋতুরাজ লন্ডন যেতে পারছেন না। তাই তাঁর বদলি হিসেবে জয়সওয়ালকে বেছে নিয়েছেন নির্বাচকরা।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top