News Flash

Image

বিজেপি মহিলা মোর্চার কার্য্যকারিণী বৈঠকে

আগরতলা, ২৮ মে(হি.স.): প্রধানমন্ত্রীর কার্যকালে নয় বছরে দেশের সাধারণ মানুষের জন্য যে জনকল্যাণমুখী কার্যকলাপ বাস্তবায়ন করছে তা জনসম্মুখে নিয়ে যাওয়ার জন্য বিজেপি দলের পক্ষ থেকে একমাস ব্যাপী কর্মসূচী পালন করা হবে।আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি মহিলা মোর্চার কার্য্যকারিণী বৈঠকে এমটাই জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

এদিন তিনি বলেন, আগামী ৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর কার্যকাল সম্পন্ন হবে।এর লক্ষ্যে আগামী ৩০ মে থেকে ৩০ জুন পযর্ম্ত একমাস ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি সরকার।এরই অঙ্গ হিসেবে জেলা স্তরে,রাজ্য স্তরে সংগঠিত হচ্ছে কার্যকারিণী বৈঠক।

তিনি আরও বলেন, কার্যকারিণী বৈঠকের মূল উদ্দেশ্য হল প্রধানমন্ত্রীর ৯ বছরে কার্যকলাপ রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে কীভাবে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে বৈঠক।বিজেপির ৭টি মোর্চার উদ্যোগে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top