News Flash

  • Home
  • খেলা
  • স্কুল পড়ুয়া ফুটবলার খাসরাঙ আর নেই

স্কুল পড়ুয়া ফুটবলার খাসরাঙ আর নেই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।। স্কুল পড়ুয়া আরও একজন খেলোয়াড় ঝরে গেলো আজ। একেবারে না ফেরার দেশে। জীবনে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতো। অনূর্ধ্ব ১৫ অনেক ফুটবল আসরে সাডেন ডেথে প্রতিপক্ষকে একাধিকবার হারালেও সেই সাডেন ডেথে আজ নিজেই হেরে গেল স্পোর্টস স্কুলের অনেকেরই প্রিয় ছাত্র তথা ফুটবলার খাসরাঙ  জমাতিয়া।

পিতা গিরেন্দ্র মোহন জমাতিয়া, কৃষক। জোয়িংবাড়ী, কিল্লা থেকে ২০২২ সালে ৮ম শ্রেণীতে ভর্তি হয় বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলে। এখন ৯ম শ্রেণীর ছাত্র ছিল। বাড়ির তার মা, এক দিদি রয়েছে কলেজে পরে। সে খুব ভালোই ফুটবল খেলত, সুশান্ত দেববর্মার ছাত্র। বয়স মাত্র ১৪। গ্রীস্মের ছুটি কাটাতে আজই বাড়ি যাওয়ার কথা ছিল। গ্রীস্মের ছুটি কাটানোর  আগেই বাবার কোলে ছুটি নিয়ে নিল। দুপুরে খাবার আগে হঠাৎ একটু বমি করে। ওর বাবাও ছিল তখন। সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়ার পথেই বাবার কোলে মাথা ঠেকিয়ে চিরতরে বিদায় নিল সে। জি বি তে স্কুলের আধিকারীক, সহকারী প্রধান শিক্ষিকা ও প্রশিক্ষকরা সবাই শেষ শ্রদ্ধা ও ফুলের মালা দিয়ে চিরবিদায় জানিয়েছেন । কিল্লাই তার শেষকৃত্য সম্পন্ন হবে। বলা বাহুল্য, মানুষ মরণশীল, তবে এ ধরনের অকাল প্রয়াণ শোকস্তব্ধ করে তুলে পুরো মহলকে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top