News Flash

  • Home
  • দিনের খবর
  • জঙ্গলমহলের নেতাদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image

জঙ্গলমহলের নেতাদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শালবনি, ২৭ মে (হি.স.) : দলের কাজ ঠিক মতো না করার জন্য জঙ্গলমহলের নেতাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনির জনসভা থেকে সুজয়, অজিত মাইতি, শ্রীকান্ত মাহাতো, উত্তরা-সহ একাধিক নেতাকে সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো।

মেদিনীপুরের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়ার সঙ্গে দলের নেতা সুজয়ের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এই বিষয়টি মিটিয়ে ফেলার জন্য নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জুন কিন্তু এলাকায় ঘোরে, সুজয় তুমি জুনের সঙ্গে ভাল ব্যবহার করবে। জুন আমাদের সাংস্কৃতিক মঞ্চের একটি মেয়ে, খুব পপুলার মেয়ে। আর যদি না পারো, আমাকে বাধ্য করো না কোনও ব্যবস্থান নিতে।’
শিউলির সঙ্গে স্থানীয় নেতৃত্বের ঝামেলা নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘শিউলির সঙ্গে একটা গন্ডগোল হয়েছিল কেশপুরে, আমি বলব ওটা মিলিয়ে নাও এবং যারা পুরনো নতুন আছে। আগামী দিনে তোমায় যদি দাঁড়াতে হয়, পঞ্চায়েত ইলেকশান করতে হয়, পার্লামেন্ট ইলেকশন করতে হয়, পার্টিকে জেতাবে। ইট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি।’

অজিত মাইতিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অজিত মাইতি অনেক পুরনো। আমার দলের অনেকদিনের সহকর্মী। কেউ কেউ এখন আবার অজিতের কথা শোনে না। অজিতকে পাত্তাও দেয় না। আর অজিতেরও দোষ আছে। একটু গ্রপইজম করা। এগুলো বন্ধ করো। আস্তে আস্তে ভাল করে কাজ করো। তোমাকে সবাই মানবে।’ তবে বঙ্কিমকে প্রশংসায় ভরিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বঙ্কিমদার সম্বন্ধে আমার বলার কিছু নেই। হি ইজ রিয়েলি ট্রুলি জেন্টলম্যান।’

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top