News Flash

  • Home
  • দেশ
  • ব্যারাকপুরে ডাকাতির ঘটনায় ধৃত ২ সম্পর্ক মামা-ভাগ্নে
Image

ব্যারাকপুরে ডাকাতির ঘটনায় ধৃত ২ সম্পর্ক মামা-ভাগ্নে

উত্তর ২৪ পরগণা, ২৭ মে (হি. স.) : শনিবার ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃত ২ জন সম্পর্কে মামা ও ভাগ্নে। পুলিশ সূত্রে এ খবর জানা গিয়েছে।

শনিবার পুলিশের একটি সূত্র জানায়, ২৪ মে, আনন্দপুরীর সিংহ জুয়েলারি হাউসে ডাকাতির সময় মামা জামশেদ আনসারির সঙ্গেই ছিল ভাগ্নে সফি খান। পুলিশের দাবি, মামা-ভাগ্নে মিলে ব্যারাকপুর ও হাওড়ার একাধিক জায়গায় ডাকাতির ছক কষে। ভাগ্নে সফি কামারহাটির বাসিন্দা হলেও জামশেদের বাড়ি ঝাড়খণ্ডে। কোথায় কোথায় ডাকাতির পরিকল্পনা ছিল, ধৃতদের কাছ থেকে তা জানার চেষ্টা চলছে।

এছাড়াও আরও একটি চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির আগে হাওড়ার একটি দোকানে ডাকাতির ছক ছিল দুষ্কৃতীদের। ধৃত মামা-ভাগ্নেকে জেরা করে এই তথ্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে। তার জন্য ১৮ মে, রেকি করতে ওই দোকানে যায় ২ দুষ্কৃতী। বাইরে দাঁড়িয়ে ছিল ২ জন। ২৪ মে, প্রথমে কদমতলার সোনার দোকানের বাইরে জড়ো হয় ডাকাতরা। কিন্তু, সেই সময় ক্রেতার ভিড় থাকায়, ডাকাতির ছক বানচাল হয়ে যায়।

ঘটনার পর এলাকারই সাংসদ, তৃণমূল নেতা অর্জুন সিংহ বলেন, ‘পুলিশ-প্রশাসনকে বলব, আমার নিরাপত্তা তুলে নিক, ব্যারাকপুরটাকে নিরাপদ করতে হবে। তাঁর বক্তব্যের পাশে দাঁড়ান মদন মিত্রও। ‘পাল্টা, কটাক্ষের সুরে সৌগত রায় বলেন, ‘সময় সময়ে আইনশৃঙ্খলা নিয়ে মাথা না ঘামিয়ে, কেন্দ্রীয় সরকারকে স্মারকলিপি দিন।’

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top