News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাইকেল র্যালী অনুষ্ঠিত আগরতলায়
Image

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাইকেল র্যালী অনুষ্ঠিত আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ শনিবার সাইক্লোলিক ফাউন্ডেশন এবং আসাম রাইফেল এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এক সাইকেল রেলি অনুষ্ঠিত হয়৷জনস্বাস্থ্য এবং পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষার লক্ষ্যে শনিবার সাইক্লোলিক ফাউন্ডেশন এবং আসাম রাইফেল এর উদ্যোগে আগরতলা শহরে এক বাইসাইকেল রেলি সংঘটিত করা হয়৷ রেলির উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে ড সন্দীপ দাস জানান, দেশে এবং আমাদের রাজ্যে যানবাহনের সংখ্যা অত্যধিক পরিমাণে বেড়ে গেছে৷ একজন লোক অফিসে যাওয়ার জন্য ব্যক্তিগত একটি গাড়ির ব্যবহার করছেন৷ প্রায় প্রতি ঘরে ঘরে বাইক এবং গাড়ি রয়েছে৷ এর ফলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে৷ পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা এবং জনস্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে বাইসাইকেল চালানো খুবই উপকারী বলে ফাউন্ডেশন এর কর্মকর্তা ডঃ সন্দীপ দাস জানিয়েছেন৷ সে কারণেই প্রত্যেককে বাইসাইকেল চালানোর জন্য ফাউন্ডেশন এর তরফ থেকে আবেদন জানানো হয়েছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top