News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে চলন্ত বাস থেকে পড়ে চালকের মৃত্যু
Image

বিশ্রামগঞ্জে চলন্ত বাস থেকে পড়ে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷  চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বাস গাড়ি চালকের৷ ঘটনা বিশ্রামগঞ্জ এর ছেচড়ীমাই এলাকায়৷  শনিবার বিশ্রামগঞ্জ এর ছেচড়ীমাই এলাকায়  চলন্ত গাড়ি থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক চালকের৷ জানা যায় ওই গাড়ির চালক গত কয়েকদিন ধরেই অসুস্থ৷ অসুস্থতার কারণে সে গাড়ি চালাচ্ছিল না৷ গাড়ির মালিক নিজেই গাড়ি চালাচ্ছিল৷ গাড়ির চালক দরজায় দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল৷ চলন্ত গাড়ি থেকে হঠাৎ নিচে পড়ে যায়৷ তাতে সে গুরুতরভাবে আহত হয়৷ তাকে আশঙ্কা জনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবি ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷ গাড়ি থেকে পরে চালকের মৃত্যুর সং বাদে মোটর শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

৫ ও ৬ মে খুমুলুঙে টিটিএএডিসির চেয়ারম্যান ও সিইএম নির্বাচন, শপথগ্রহণ অনুষ্ঠান

আগরতলা, ৪ মে : আগামী ৫ ও ৬ মে খুমুলুঙে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর চেয়ারম্যান…

ByByTaniya Chakraborty May 4, 2026

অসমে বিজেপির জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ মে : অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার…

ByByTaniya Chakraborty May 4, 2026

পাঁচ রাজ্যের নির্বাচনী ফল: মেলাঘরে বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাস

আগরতলা, ৪ মে : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি…

ByByTaniya Chakraborty May 4, 2026

ভোটের রেজাল্টে বদলের বার্তা, গেরুয়া শিবিরে উৎসবের আমেজ তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ৪ এপ্রিল: সোমবার ফলাফল ঘোষণার দিনটা যেন শুধুই সংখ্যার খেলা নয়, ছিল রাজনৈতিক বারুদের গন্ধে ভরা এক…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top