News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় এনকাউন্টারে জখম মহিলা মাওবাদী, এক বিএসএফ জওয়ান আহত
Image

ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় এনকাউন্টারে জখম মহিলা মাওবাদী, এক বিএসএফ জওয়ান আহত

কাঙ্কের, ২৭ মে (হি.স.): ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম হয়েছে এক মহিলা মাওবাদী। পাল্টা মাওবাদীদের হামলায় আহত হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন জওয়ান। শুক্রবার রাতে কাঙ্কের জেলার উরপাঞ্জুর গ্রামের বনাঞ্চলে সুরক্ষা বাহিনীর যৌথ দল যখন তল্লাশি অভিযানে বেরিয়েছিল, সেই সময় এই এনকাউন্টার হয়।

বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সুন্দররাজ পি জানিয়েছেন, বিএসএফ-এর ১৭৮ তম ব্যাটালিয়ন এবং কাঙ্কের পুলিশ সদস্যরা শুক্রবার রাতে প্রতাপপুর থানার সীমানার অন্তর্গত মেন্দ্রা ক্যাম্প থেকে মারচুয়া গ্রামের দিকে অভিযান শুরু করেছিল। সেই সময় উরপাঞ্জুর গ্রামের বনাঞ্চলে শুরু হয় এনকাউন্টার। গুলির লড়াইয়ে এক মহিলা মাওবাদী গুরুতর জখম হয়েছে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top