News Flash

  • Home
  • দিনের খবর
  • সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু বালুরঘাট সংশোধনাগারে
Image

সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু বালুরঘাট সংশোধনাগারে


বালুরঘাট, ২৬ মে (হি.স.) : ধর্ষণের ঘটনায় সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু হল বালুরঘাট সংশোধনাগারে। মৃত ব্যক্তির নাম অনিল সাহা(৫২)। বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শক্তিনগরে। শুক্রবার ভোরে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে বলে সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে।

সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, অনিল সাহা এক মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০১৯ সাল থেকে বালুরঘাট সংশোধনাগারে বন্দি ছিলেন। মধ্যরাতে তার বুকে ব্যথা অনুভূত হওয়ায় সংশোধনাগার কর্তৃপক্ষ বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়। বালুরঘাট কেন্দ্রীয় সংশোধোনাগারের চিফ কন্ট্রোলার শিবাজী রায় জানান, রাতে বুকে ব্যথা হওয়ায়, তাঁকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর দেহ পরিবারে হাতে তুলে দেওয়া হবে।

Releated Posts

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

পুলিশের ‘পক্ষপাতিত্বের’ অভিযোগে তিন আধিকারিককে অপসারণের দাবি বিজেপির

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): নির্বাচনের আগে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিন পুলিশ আধিকারিককে সরানোর দাবি জানিয়ে রাজ্যের মুখ্য…

ByByNews Desk Apr 4, 2026

টিটিএএডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ের আহ্বান, মান্দাই পুলিনপুরে পদযাত্রা ও বাজার সভা

আগরতলা, ৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচার তুঙ্গে। এই প্রেক্ষাপটে ১৬ মান্দাই…

ByByNews Desk Apr 4, 2026

তিরুবনন্তপুরমে মোদীর রোডশো ঘিরে উৎসবের আবহ, উপচে পড়া ভিড়

তিরুবনন্তপুরম, ৪ এপ্রিল (আইএএনএস): রঙ, সংস্কৃতি আর জনস্রোতে ভরে উঠল কেরলের রাজধানী তিরুবনন্তপুরম। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top