News Flash

  • Home
  • দিনের খবর
  • খড়িবাড়িতে বিদ্যুৎ দফতরের গাফিলতিতে বিদ্যুতপৃষ্ট শিশু
Image

খড়িবাড়িতে বিদ্যুৎ দফতরের গাফিলতিতে বিদ্যুতপৃষ্ট শিশু

খড়িবাড়ি, ২৬ মে (হি. স.) : শিলিগুড়িতে খড়িবাড়ি ব্লকের বাতাসি জামাতুল্লা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যুতের খুঁটিতে টানা দেওয়া তারে বিদ্যুৎ সংযোগ হয়ে বিদুৎপৃষ্ট হল এক পড়ুয়া। কোনক্রমে প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা পেল ওই পড়ুয়া। শুক্রবার ঘটনাটি ঘটেছে।

গরমের ছুটির জন্য স্কুল এখন বন্ধ। সপ্তাহ খানেক আগে বিদ্যুৎ দফতরের ঠিকাদার সংস্থা ওই এলাকায় বিদ্যুতের পুরোনো তার সরিয়ে নতুন করে বিশেষ ধরনের কেবল লাগানোর কাজ শুরু করে। নতুন বিদ্যুতের খুঁটিকে টানা দেওয়ার জন্য একটি তার স্কুলের মাঠে টেনে পুঁতে দেওয়া হয়েছে। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ স্থানীয় শিশুরা স্কুল মাঠে খেলা করার সময় শুভশ্রী সিংহ নামে ষষ্ঠ শ্রেণীর এক পড়ুয়া ওই তারে হাত দিলে বিদুৎপৃষ্ট হয়। শিশুটির চিৎকারে এক নির্মাণশ্রমিক প্লাস্টিক হাতে জড়িয়ে শিশুটিকে উদ্ধার করে বাতাসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। শুভশ্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে খবর।

এদিকে, খবর পেয়ে খড়িবাড়ি বিদ্যুৎ বন্টন কোম্পানির স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ দত্ত সহ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। বিদ্যুৎ কর্মীরা বিদ্যুতের লাইন পরীক্ষা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। বিদ্যুৎ দফতরের আধিকারিকরা অসুস্থ শিশুটির বাড়ি গিয়ে খোঁজখবর নেন।

Releated Posts

হাবড়ায় সহকর্মীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া থানার এলাকায় এক মহিলা সহকর্মীকে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে…

ByByNews Desk Jul 30, 2026

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top