News Flash

  • Home
  • প্রধান খবর
  • অভিষেককে সিবিআই জেরায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট
Image

অভিষেককে সিবিআই জেরায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

কলকাতা, ২৬ মে (হি. স.) : কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় এখনই হস্তক্ষেপ করতে চাইল না সুপ্রিম কোর্ট। ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। তবে ২৫ লক্ষ টাকা জরিমানায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

এই মামলায় আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা হয়নি। শীর্ষ আদালত শুক্রবার এই মামলার জন্য সময় দিয়েছিল।

শনিবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেই বিষয়ে সোমবার শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। এই মামলার দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সঞ্জয় কারোলের অবকাশকালীন বেঞ্চে আর্জি জানান অভিষেক। “পরের বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে” বলে শীর্ষ আদালতে আশঙ্কা প্রকাশ করেন মনু সিঙ্ঘভি। কিন্তু দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা হয়নি।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল অভিযোগ করেছিলেন, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই তাঁকে অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছেন। অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। তার পর পুলিশি হস্তক্ষেপ চেয়ে সেই চিঠি যায় হেস্টিংস থানায়। এই মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, কেন্দ্রীয় সংস্থা চাইলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। তার পর সুপ্রিম কোর্ট মামলার বেঞ্চ বদলে দেয়। শুনানি হয় বিচারপতি অমৃতা সিন্‌হার এজলাসে।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top