News Flash

  • Home
  • দিনের খবর
  • সাফল্যের আরও এক মাইলফলকে নৌ-সেনা, আইএনএস বিক্রান্তে অবতরণ যুদ্ধবিমান মিগ ২৯ কে-র
Image

সাফল্যের আরও এক মাইলফলকে নৌ-সেনা, আইএনএস বিক্রান্তে অবতরণ যুদ্ধবিমান মিগ ২৯ কে-র

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): ভারতের প্রথম দেশে তৈরি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত-এর ডেকে রাতে মিগ ২৯ কে যুদ্ধবিমান অবতরণ করিয়ে সাফল্যের আরও এক মাইলফলক স্পর্শ করেছে ভারতীয় নৌ-সেনা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য নৌ-বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। আত্মনির্ভর ভারতের পথে এটি নৌ-বাহিনীর এক বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। ২০২২-এর দোসরা সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভারতীয় নৌ-বাহিনীর অন্তর্ভুক্ত হয় আইএনএস বিক্রান্ত।

যত দ্রুত সম্ভব এই রণতরীকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলতে বর্তমানে এতে বিমানের পরীক্ষামূলক অবতরণ প্রক্রিয়া চলেছে। ভারতের নৌসেনার ইতিহাসে ২৫ মে ২০২৩ দিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমনটাই মনে করছেন নৌসেনা বহু প্রাক্তন আধিকারিক। কারণ, ওই দিন রাতেই প্রথম ভারতীয় নেভির অত্যাধুনিক বিমানবহকারী আইএনএস বিক্রান্তে ল্যান্ড করল যুদ্ধবিমান মিগ-২৯ কে। যা ভারতকে প্রতিরক্ষা ক্ষেত্রকে কয়েকগুণ এগিয়ে দিল বলে মনে করছেন প্রতিরক্ষা ও সামরিক বিশেষজ্ঞরা।

ঐতিহাসিক নজির তৈরির এই প্রচেষ্টা সফল হওয়ার পর ভারতীয় নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র তিন মাসের মধ্যে রাতের অন্ধকারে যুদ্ধবিমান নামানোর এই ধরনের প্রচেষ্টা সফল হওয়ার পিছনে ভারতীয় সেনা, বিক্রান্তের কর্মীরা ও নাভাল পাইলটদের দক্ষতা, পেশাগত দায়বদ্ধতা ও অক্লান্ত পরিশ্রমই আসল কারণ।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top