News Flash

  • Home
  • দেশ
  • কর্নাটকে সিদ্দারামাইয়া মন্ত্রিসভার সম্প্রসারণ শনিবার, সোনিয়া ও রাহুল সকাশে সিদ্দারামাইয়া
Image

কর্নাটকে সিদ্দারামাইয়া মন্ত্রিসভার সম্প্রসারণ শনিবার, সোনিয়া ও রাহুল সকাশে সিদ্দারামাইয়া

নয়াদিল্লি ও বেঙ্গালুরু, ২৬ মে (হি.স.): সম্প্রসারিত হতে চলেছে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মন্ত্রিসভা। শনিবার নতুন মন্ত্রীদের শপথ হবে বলে রাজভবন সূত্রের খবর। কংগ্রেসের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই দফায় আরও ২৪ জন মন্ত্রী শপথ নিতে পারেন। তার আগে শুক্রবার প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন সিদ্দারামাইয়া। শুক্রবার সকালে দিল্লির ১০ জনপথ-এ গিয়ে সোনিয়া ও রাহুলের সঙ্গে দেখা করেছেন সিদ্দারামাইয়া।

কর্নাটক বিধানসভার আসনসংখ্যা ২২৪। পরিষদীয় বিধি মেনে তাঁদের ১৫ শতাংশ অর্থাৎ ৩৪ জন মন্ত্রী হতে পারেন। গত শনিবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার-সহ ১০ জন মন্ত্রী শপথ নিয়েছেন। অর্থাৎ আরও ২৪ জন মন্ত্রী এখনও শপথ নিতে পারেন দাক্ষিণাত্যের ওই রাজ্যে।

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top