News Flash

Image

অসুস্থ রাজ্যপাল, সাক্ষাতের সময় মিলেনি


আগরতলা, ২৫ মে।। তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ আজ রাজ্যে ফিরেই ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য এবং সদস্যরা রাজ্যপালের সাথে সাক্ষাত করবেন জানিয়েছিলেন। কিন্তু, অসুস্থতার কারণে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যের সাথে সাক্ষাতের সময় পাননি তাঁরা। ফলে, তাঁরা রাজভবনের সম্মুখে ধর্ণা প্রদর্শন করবেন, এমনই আশঙ্কায় ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের কাছে অতিরিক্ত নিরাপত্তা চেয়েছে রাজ্যপালের সচিবালয়। রাজ্যপালের উপ সচিব সুরেশ চন্দ্র জমাতিয়া রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে চিঠিতে শুক্রবার রাজভবনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখার অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে উল্লেখ রয়েছে, শুক্রবার বেলা বারোটায় রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য এবং সদস্যরা সময় চেয়েছিলেন। কিন্তু রাজ্যপাল অসুস্থ থাকার কারণে সেই সাক্ষাৎ বাতিল করা হয়েছে। এই বিষয়টি এডিসির অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সম্ভাবনা রয়েছে রাজভবনের সামনে তাঁরা ধর্ণায় বসবেন। তাই, ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের কাছে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার জন্য চিঠি পাঠিয়েছেন।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top