News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহারাজগঞ্জ বাজারে নেশা সামগ্রী সহ আটক এক ব্যক্তি
Image

মহারাজগঞ্জ বাজারে নেশা সামগ্রী সহ আটক এক ব্যক্তি


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ মহারাজগঞ্জ বাজারস্থিত লালমাটিয়া বিপনী বিতানের ব্যবসায়ীরা ড্রাগসহ সুলভ শৌচালয়ের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন৷ তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তার নাম সুনীল ঘোষ৷ বাড়ি আড়ালিয়া এলাকায়৷রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার স্থিত লালমাটিয়া বিপনি বিতানের শৌচাগার পরিচালনার দায়িত্বে থাকা এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই নেশা সামগ্রী ব্যবসা চালিয়ে যাচ্ছিল৷ ব্রাউন সুগার সহ অন্যান্য নেশা সামগ্রী তার হেফাজতে মজুদ রেখে বিক্রি করতে বলে অভিযোগ৷ বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজারসিত লালমাটিয়া বিপনী বিতানের ব্যবসায়ীরা তাকে হাতেনাতে আটক করেন৷ তার কাছ থেকে বেশ কিছু পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছেন ব্যবসায়ীরা৷ জানা যায় সে শাসকদলের দোয়াই দিয়ে দীর্ঘদিন ধরে এখানে নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছিল৷ তাতে এলাকার পরিবেশ কলুষিত হচ্ছিল৷ সে কারণেই এলাকার সচেতন ব্যবসায়ীরা তাকে নেশা সামগ্রী সহ বৃহস্পতিবার হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন৷ তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top