News Flash

Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর

কৈলাসহর(ত্রিপুরা), ২৫ মে (হি.স.) : পানীয় জলের দাবিতে কৈলাসহর বাবুবাজার প্যাক্স চৌমুহনী  সড়ক অবরোধে সামিল হয়েছেন কৈলাসহর যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকাবাসী। রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষরা।দীর্ঘ দিন যাবৎ জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। অবশেষে বৃহস্পতিবার সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়কে অবরোধে বসেন তাঁরা। 

অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন ইরানি থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী এবং অবরোধকারীদের সাথে কথা বলেন। প্রশাসন আশ্বাস দিয়েছেন ওই এলাকায় নিয়মিত জল সরবরাহ করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্হানীয় মানুষ।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘ দিন যাবৎ  তীব্র জল সংকটে ভুগছেন এলাকাবাসী।

তাঁদের আরও অভিযোগ, এ বিষয়ে একাধিকবার ব্লক প্রশাসনের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও জলের সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে পানীয় জলের দাবিতে কৈলাসহর বাবুবাজার প্যাক্স চৌমুহনীর সড়ক অবরোধ করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। তাঁদের দাবি, ওই এলাকায় নিয়মিত জল সরবরাহ করতে হবে। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল।তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

অবরোধের খবর পেয়ে ইরানি থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী ছুটে গেছে। অবরোধকারীদের সাথে কথা বলেছে এবং নিয়মিত জল সরবরাহ করা হবে তা প্রতিশ্রুতি দিয়েছে। ওই আশ্বাসের  ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী। 

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top