News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্র: হিঙ্গোলি জেলায় ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৫
Image

মহারাষ্ট্র: হিঙ্গোলি জেলায় ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৫

মুম্বই, ২৫ মে (হি. স.) : মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার হিঙ্গোলি-নান্দেদ মহাসড়কের মালেগাঁওয়ের কাছে একটি ট্রাক-টেম্পোর সংঘর্ষে পাঁচজন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে কালামনুরি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৪ টে নাগাদ।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে টেম্পো চালক কালামানুরি থেকে ভেড়া বোঝাই করে নান্দেদের দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে টেম্পো চালক হঠাৎ ঘুমিয়ে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে টেম্পোটি উড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে কালামনুরি থানার পুলিশ পরিদর্শক বৈজনাথ মুন্ডে পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় নিহতরা হলেন, সালমান আলী মৌলা আলী, সত্যনারায়ণ বলাই, লালু মীনা, কাদির মেওয়াতি, আলম আলী। এর মধ্যে একজন রাজস্থানের এবং চারজন মধ্যপ্রদেশের বাসিন্দা। দুর্ঘটনায় আহত একজনকে কালামানুরি জেলা হাসপাতাল থেকে নান্দেদ সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় টেম্পোতে থাকা ১৫০টি ভেড়াও মারা গেছে।

Releated Posts

বাংলা নির্বাচন: সংখ্যালঘু ভোট ভাগ করতে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির ‘১০০০ কোটি টাকার চুক্তি’ অভিযোগ তৃণমূলের

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের দাবি,…

ByByNews Desk Apr 9, 2026

অনুপ্রবেশে ভাটা, কাশ্মীরে হামলা জারি রাখতে একাধিক রাজ্যে নেটওয়ার্ক গড়ছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৯ এপ্রিল (আইএএনএস): কাশ্মীরে সরাসরি অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা গোয়েন্দা সংস্থা (আইএসআই) এখন…

ByByNews Desk Apr 9, 2026

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top