News Flash

  • Home
  • দিনের খবর
  • কানপুর : স্কুলের পঞ্চম তলা থেকে পড়ে মৃত্যু শ্রমিকের
Image

কানপুর : স্কুলের পঞ্চম তলা থেকে পড়ে মৃত্যু শ্রমিকের

কানপুর, ২৫ মে (হি. স.) : উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ থানা এলাকায় অবস্থিত স্কুল অ্যালেন হাউসে রং করার কাজ করতে গিয়ে বৃহস্পতিবার সকালে পঞ্চম তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা শুরু করেছে।

পাঙ্কি থানা এলাকার গঙ্গাগঞ্জের বাসিন্দা সঞ্জয় শর্মা (৪০) পরিবারের ভরণপোষণের জন্য রং করার কাজ করেন। গত কয়েকদিন ধরে এক ঠিকাদারের তত্ত্বাবধানে মহারাজপুরে অবস্থিত নামকরা স্কুল অ্যালেন হাউসের ভবনে রং করার কাজ করছিলেন তিনি। যথারীতি রং করার কাজ করার সময় হঠাৎ পঞ্চম তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা সেখানে পৌঁছে মরদেহ নিয়ে বাড়ি চলে যান। তবে পরে পরিবারের লোকজন দুর্ঘটনার বিষয়টি পাংকি থানায় জানায়। এই খবর পেয়ে পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা শুরু করেছে। মহারাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, অ্যালেন হাউসে দুর্ঘটনাটি ঘটে, তবে পরিবারের সদস্যরা দেহ নিয়ে বাড়িতে গিয়ে স্থানীয় পুলিশকে খবর দেয়।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top