News Flash

  • Home
  • দেশ
  • মমতা-কেজরির কংগ্রেসহীন জোট শিবহীন যজ্ঞ, ফের কটাক্ষ অধীরের
Image

মমতা-কেজরির কংগ্রেসহীন জোট শিবহীন যজ্ঞ, ফের কটাক্ষ অধীরের

কলকাতা, ২৪ মে (হি.স.) : ফের মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেজরিওয়ালকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। বুধবার তিনি বলেন, কংগ্রেসকে বাদ দিয়ে মমতা এবং কেজরিওয়ালের জোট শিবহীন যজ্ঞ হবে। এদিন বহরমপুরে দলীয় দফতরে সাংবাদিক বৈঠকে অধীর বলেন, কর্নাটকে আম আদমি পার্টি বেশ কিছু আসনে প্রার্থী দিয়েছিল। একটিতেও তারা জিততে পারেনি। বরং তাদের জন্য কংগ্রেস ওই সব আসনে হেরে যায়। হিমাচলপ্রদেশেও একই কাজ করেছে আম আদমি পার্টি।

অধীর বলেন, সারা ভারতে যখন বিরোধীরা একজোট হওয়ার চেষ্টা করছে, তখন দিদি আর তাঁর কেজরি ভাই এমন একটা বার্তা দিচ্ছেন, আমরা জোট করব। কিন্তু সেই জোটে কংগ্রেসকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। এর অর্থ হল শিবহীন যজ্ঞ। এ যেন বিয়েবাড়িতে সব আছে। নিমন্ত্রিতরা আছে। বিয়ের আয়োজন আছে। কিন্তু বিয়ের পাত্র নেই। শিবহীন যজ্ঞ কেমন হয়, আমার জানা নেই।

মঙ্গলবার নবান্নে মমতা-কেজরিওয়াল বৈঠক শুরুর আগে অধীর তাঁদের দুজনকে ভোটপাখি এবং কংগ্রেসের ভোটকাটুয়া বলে ব্যঙ্গ করেছিলেন। তিনি বলেন, ত্রিপুরা, মেঘালয়, গোয়ায় তৃণমূল প্রার্থী দিয়েছিল কংগ্রেসকে বেকায়দায় ফেলার জন্য।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top