News Flash

  • Home
  • দেশ
  • মুর্শিদাবাদে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য
Image

মুর্শিদাবাদে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য

বেলডাঙা, ২৪ মে (হি. স.) : মুর্শিদাবাদের বেলডাঙা থানার মির্জাপুর গ্রামে তিনটি প্লাস্টিকের কন্টেনার ভর্তি দেশি বোমা এবং সকেট বোমা উদ্ধার হয়েছে। বুধবার সকালে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মির্জাপুর পোলিওপাড়া এলাকার কিছু বাসিন্দা যখন কাজে যাচ্ছিলেন সেই সময় তাঁরা স্থানীয় একটি বাঁশ বাগানের মধ্যে তিনটি প্লাস্টিকের কন্টেনারের মধ্যে প্রচুর বোমা দেখতে পান। এরপরই ঘটনাটি বেলডাঙা থানাতে জানানো হলে পুলিশ এসে এলাকা ঘিরে দেয়। মহম্মদ শাহজান শেখ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আজ সকালে গ্রামের কয়েকজন বাচ্চা বাঁশ বাগানে খেলা করছিল। তখন তারা প্লাস্টিকের কন্টেনারগুলো দেখতে পায়। এরপর বাচ্চারা বাড়িতে এসে খবর দিলে গ্রামবাসীরা ওই বাঁশ বাগানে গিয়ে তিনটি বোমা ভর্তি কন্টেনার উদ্ধার করেন।’ গ্রামবাসীদের অনুমান তিনটে প্লাস্টিকের কন্টেনারে কমপক্ষে ৬০ টি বোমা রয়েছে। একসাথে এতগুলো বোমা উদ্ধার হওয়াতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বেলডাঙার মির্জাপুরের বাসিন্দারা।

Releated Posts

বিজেপির সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করার নির্দেশ নীতিন নবীনের

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী ও সহ-প্রভারীদের সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার পাশাপাশি দিল্লিতে…

ByByNews Desk Sep 29, 2026

টিআরই-৪ ও গ্রুপ ডি নিয়োগের দাবিতে পাটনায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিআরই-৪ ) এবং গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীদের পৃথক বিক্ষোভে মঙ্গলবার উত্তপ্ত…

ByByNews Desk Sep 29, 2026

নেপালে ভারী বৃষ্টিতে ফের চাপের মুখে বিহারের বন্যা পরিস্থিতি, তদন্তের দাবি পাপ্পু যাদবের

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের গণ্ডক নদীর অববাহিকায় ভারী বৃষ্টির জেরে বিহারের বন্যা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে।…

ByByNews Desk Sep 29, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪ অক্টোবর মুম্বইয়ে মিছিল, যৌথভাবে ঘোষণা ঠাকরে ভাইদের

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৪ অক্টোবর মুম্বইয়ে যৌথ মিছিলের ঘোষণা করলেন মহারাষ্ট্র…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top