News Flash

Image

ধর্মনগরে দিনদুপুরে ওষুধের দোকানে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরের হরি মন্দির রোডে একটি ওষুধের দোকান থেকে মঙ্গলবার সকাল দশটা দশ মিনিট নাগাদ ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ প্রায় কুড়ি হাজার টাকা হাতিয়ে নিয়ে গেছে চোর৷ ধর্মনগর শহর ও শহরতলী এলাকায় চুরির ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ মঙ্গলবার সকালে হরিমন্দির রোডে একটি ওষুধের দোকানে ঢুকে চোর ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ প্রায় কুড়ি হাজার টাকা নিয়ে গেছে৷ ঘটনার বিবরণ দিয়ে দোকানের মালিক জয়দীপ দেব জানান তিনি একটি কাজে পাশের দোকানে গিয়েছিলেন৷ দোকানের ওপর কর্মী জল আনতে গিয়েছিল৷ ওই সময় দোকানে কেউ ছিলনা৷ এই নির্জনতার সুযোগ কে কাজে লাগিয়ে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওষুধের দোকানের ড্রয়ারের তালা ভেঙ্গে টাকা পয়সা হাতিয়ে নিয়ে গেছে চোর৷ দোকানের মালিক পাশের দোকান থেকে ফিরে এসে এই ঘটনা লক্ষ্য করে রীতিমতো হতবাক হয়ে যান৷ সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি পার্শবর্তী দোকানের লোকজনদের জানান এবং খবর দেওয়া হয় ধর্মনগর থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত করে৷৷ তবে চুরি যাওয়া টাকা উদ্ধার কিংবা চোরকে আটক করার কোন খবর নেই৷ প্রকাশ্য দিবালোকে এই দুঃসাহসের চুরির ঘটনায় ধর্মনগর শহর এলাকার ব্যবসায়ীদের মধ্যে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top