News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে দূর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক
Image

বিশালগড়ে দূর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷  বিশালগড় ইংলিশ মিডিয়াম সুকল সংলগ্ণ সড়কে বাইক ও বুলেরো গাড়ির সংঘর্ষে আহত এক জন৷ জানা যায় ধৃত গাড়ি চালক শিমুল দাস মদমত্ত অবস্থায় ছিল৷ মঙ্গলবার সকালে বিশালগড় ইংলিশ মিডিয়াম সুকল সংলগ্ণ সড়কে  একটি বুলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় একটি বাইককে৷ এতে করে বাইক চালক সঞ্জিত দাস রাস্তায় ছিটকে পড়ে আহত হয়৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুস্মিতা দাস আহত সঞ্জিত দাসের অবস্থা আশঙ্কা জনক দেখতে পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে রেফার করে দেন৷ এইদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত  বুলেরো গাড়িটিকে আটক করার জন্য অভিযানে নামে৷ পরবর্তী সময় বুলেরো গাড়ির চালক শিমুল দাসকে পুটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ৷  

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top