News Flash

Image

ডুকলি এলাকায় বেহাল রাস্তা দেখলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷  বৃষ্টি হলেই ডুকলি মেড্ডা চৌমুহনী- রবীন্দ্রনগর যাওয়ার রাস্তা দিয়ে চলাছল করতে সমস্যা হয় লোকজনের৷ এই সমস্যা স্থানীয়দের দীর্ঘদিন ধরে৷পুর নাগরিকদের কাছ থেকে তাদের সমস্যার কথা জানতে পেরে মঙ্গলবার এলাকাটি পরিদর্শনে যান পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র- ইন কপর্োরেটর উদয় ভাস্কর চক্রবর্তী, কপর্োরেটর অদিতি ভট্টাচার্য, স্থানীয় কপর্োরেটর সহ আধিকারিকরা৷ তাদের সঙ্গে ছিলেন এলাকার লোকজনও৷ মেয়র জল জমা রাস্তাটি ঘুরে দেখেন৷ পাশাপাশি এই এলাকায় একটি নতুন রাস্তা  হয়েছে সেটিও ঘুরে দেখেন৷ পরে মেয়র জানান, সেখানকার রাস্তা নির্মাণে পূর্ত দপ্তর কাজ হাতে নিয়েছে৷ তৈরি করা হবে ড্রেনও৷ তিনি বলেন, চেষ্টা চলছে সমস্ত চাহিদা পূরণ করা যতটুকু সম্ভব৷ চেষ্টা থাকবে এই বর্ষাতে যাতে আগরতলা শহরে বৃষ্টির জম না জমে৷  বিজেপি সরকার আসার পরে চলাচলের অযোগ্য রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ, নতুন রাস্তা তৈরি করার কাজ শুরু হয়েছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top